পিরোজপুর অফিস: জ্বালানি তেলের অতিরিক্ত চাপ, অস্বাভাবিক মজুত ও কৃত্রিম সংকট মোকাবিলায় পিরোজপুরে চালু করা হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ অ্যাপের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ও বিআরটিএ’র সহকারী পরিচালক ও ট্যাগ অফিসার মোবারক হোসেন। অনুষ্ঠানে অ্যাপটির কার্যক্রম তুলে ধরেন এর উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, ফিলিং স্টেশনে আগত মোটরসাইকেল বা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে তথ্য সংরক্ষণ করা হবে। কোনো যানবাহন একবার ৫০০ টাকার জ্বালানি নিলে পরবর্তী ৯৬ ঘণ্টা বা চার দিনের মধ্যে নির্ধারিত স্টেশনগুলো থেকে পুনরায় জ্বালানি নিতে পারবে না। তার ভাষ্য, এ ব্যবস্থার মাধ্যমে একই যানবাহনের বারবার জ্বালানি নেওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফলে তেলের অপচয় ও অপ্রয়োজনীয় ভিড় কমবে। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। উদ্ভাবক আরও জানান, ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপটি ইতোমধ্যে ঝিনাইদহ জেলায় পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের উদ্যোগে পিরোজপুরে এটি চালু করা হয়েছে, যাতে স্থানীয় পর্যায়ে জ্বালানি সংকট ও ভোগান্তি কমানো যায়। জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেলের সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এই অ্যাপ চালুর মাধ্যমে তেল বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং অনিয়ম ও অতিরিক্ত চাপ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
সব মন্তব্য
No Comments