শ্যামল বিশ্বাস সাতক্ষীরা থেকে: সাতক্ষীরা জেলার দেবহাটায় উপজেলায় পুলিশের অভিযানে গ্রেফতার-২, সাতক্ষীরা জেলার দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে একাধিক চুরি মামলার ১ জন আসামী এবং নিয়মিত মামলার ১ জনসহ ২ জন আসামী গ্রেফতার করেছেন।থানা সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আতিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল-অতিরিক্ত দায়িত্বে) মোঃ আমিনুর রহমান সার্বিক তত্ত্বাবধানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ১৫ ফেব্রুয়ারি এসআই মোঃ মাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার জগন্নাথপুর এলাকা হইতে দেবহাটা থানার মামলা নং-০৩, তাং-১৫/০২/২০২৩, ধারা-৩৭৯,৫১১ পিসি এর আসামী ১। শেখ শাওন(২৪), পিতা-শেখ সালাউদ্দীন, মাতা-খাদিজা পারভীন, গ্রাম- হাদিপুর, বর্তমানে- সাতক্ষীরা সদর থানাধীন ডাঙ্গী গ্রামের জনৈক মধু মোল্যার বাড়ির ভাড়াটিয়া, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন এবং একই তারিখ এসআই(নিঃ) শোভন দাশ সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং-০২, তাং-১৫/০২/২০২৩, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ এর আসামী ২। মোঃ আল আমিন @ রনি(২৬), পিতা-মোঃ রেজাউল সরদার, গ্রাম-দক্ষিন কুলিয়া, থানা- দেবহাটা, জেলা সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে গতকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments