ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়িতে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। মানবাধিকার সংগঠনটি বলেছে, এই ঘটনা বাংলাদেশের শিশু ও নারীদের ওপর চলমান সহিংসতার ভয়াবহ নিদর্শন।
ভুক্তভোগী অষ্টম শ্রেণির শিক্ষার্থী ২৩ সেপ্টেম্বর প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় এবং পরে একটি মাঠে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। বর্তমানে ভুক্তভোগী শিশুটি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই মর্মান্তিক নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি এমন এক দায়মুক্তির সংস্কৃতির প্রতিফলন যেখানে নারী ও শিশুরা সর্বদা ঝুঁকির মুখে থাকে এবং অপরাধীরা শাস্তির ভয় ছাড়াই অপরাধ করে যায়। শিশু ও নারীরা নিজেদের সমাজেই নিরাপদ নয়, যা একেবারেই অগ্রহণযোগ্য।”
এমজেএফ সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে, যার মধ্যে রয়েছে -
- সকল অপরাধীর অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।
- শিশু ও নারীর বিরুদ্ধে অপরাধ দমনে কঠোর শাস্তি কার্যকর করা।
- ভুক্তভোগীদের জন্য আশ্রয়, কাউন্সেলিং এবং জীবিকাসহায়তা প্রদান।
- জেন্ডারভিত্তিক সহিংসতার স্বাভাবিকীকরণ রোধে জাতীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা ও প্রচার চালানো।
এমজেএফ - ভুক্তভোগী, তাঁর পরিবার এবং ন্যায়বিচার প্রত্যাশী জনগণের পাশে রয়েছে। সংগঠনটি জোর দিয়ে বলেছে, নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে কোনো আপস নেই। সহিংসতা বন্ধে পুরো সমাজকে একসাথে এগিয়ে আসতে হবে।
“প্রত্যেক নারী ও শিশু ভয় ও ক্ষতির বাইরে নিরাপদ জীবনযাপনের অধিকার রাখে। নীরবতা ও নিষ্ক্রিয়তা কেবল অপরাধীদের উৎসাহিত করে; বিচার বিলম্বিত হলে তা আসলে সঠিক বিচার না পাওয়া,” যোগ করেন শাহীন আনাম।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments