ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইবিশিস) নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সদস্যদের মনোনীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে রিটার্নিং অফিসার অধ্যাপক মোঃ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার সুত্রে জানা যায়, ১২১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং তাঁর সমসংখ্যক(১২১) ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান।
নির্বাচিত অন্যান্য পদধারীরা হলেন, সহ-সভাপতি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, কোষাধ্যক্ষ সিএসই বিভাগের অধ্যাপক মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত সদস্য যথাক্রমে সিএসই বিভাগের অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে.এম. শরফুদ্দিন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার, আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, আল ফিকহ বিভাগের অধ্যাপক ড. মোঃ আমজাদ হোসেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক মোঃ মাজেদুল হক।
সকাল ১০ টা থেকে ভোট গননা শুরু হয়ে শেষ হয় ২ টায়। নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে। এসময় ৪০৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৮২ জন ভোটার। তারমধ্যে ৬ টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়েছে।
এসময় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ উজ্জীবিত করে, প্রগতিশীলতার চর্চা করে এবং শাপলা ফোরামের প্রতিনিধি হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা ও অগ্রগতির জন্য কন্ট্রিবিউট করা, সার্বিকভাবে একাডেমিক পরিবেশ ভালো রাখা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে আমাদের শিক্ষক এবং ছাত্রদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো।
সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারো উৎসবমুখর পরিবেশে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে প্রগতির জয় হয়ে,শাপলা ফোরামের ই জয় হয়েছে। আমরা পৃথকভাবে নির্বাচন করার পরেও সেই একত্রে নির্বাচন করার অনুভূতিটাই অনুভূত হয়েছে। শিক্ষক সমাজের উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ নিয়ে আমরা কাজ করব। সবার মতামত নিয়ে কীভাবে বিশ্ববিদ্যালয় কে আরো সুন্দর করা যায় সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments