ডেস্ক রিপোর্ট: আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় বিশেষ অবদান রাখা সেরা বীমা এজেন্সি কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ। সারা দেশের এজেন্সিগুলোতে কর্মরত ৯৪৯ জন সেরা ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারকে সম্প্রতি সম্মাননা দিয়েছে দেশের শীর্ষ জীবনবীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। ২০২৫ সালে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
অসাধারণ ব্যবসায়িক সাফল্য, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার, গ্রাহকসেবায় উৎকর্ষ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের বিভিন্ন প্রান্তে জীবনবীমা সেবা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সকল এজেন্সি কর্মীকে স্বীকৃতি দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিন্ডন অলিভার, রিজিওনাল প্রেসিডেন্ট, এশিয়া, মেটলাইফ; এলেনা বুটারোভা, হেড অব বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া ও ভিয়েতনাম এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। অনুষ্ঠানে তারা এজেন্সিগুলোর অবদানের প্রশংসা করেন।
এ সম্মাননা সম্পর্কে মেটলাইফের রিজিওনাল প্রেসিডেন্ট, এশিয়া, লিন্ডন অলিভার বলেন, “এশিয়াজুড়ে ব্যক্তি ও পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বীমা পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গ্রাহকের প্রতি অঙ্গীকার, ব্যবসায়িক উৎকর্ষ এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দিতে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ ছিলেন মেটলাইফ বাংলাদেশের সঙ্গে যুক্ত এজেন্সির সেরা কর্মীরা।”
মেটলাইফের হেড অব বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া ও ভিয়েতনাম, এলেনা বুটারোভা বলেন, “আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের এজেন্সির কর্মীরা। গ্রাহকের চাহিদা বোঝা, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং মানসম্মত সেবা প্রদানে তাদের নিষ্ঠা বীমার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন কমিউনিটির মধ্যে বীমা সেবার পরিধি বৃদ্ধিতেও ভূমিকা রাখছে এ সকল কর্মীরা।”
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বীমাকে আর্থিক পরিকল্পনার একটি কার্যকর মাধ্যম হিসেবে মানুষের কাছে তুলে ধরা এবং এর প্রতি আস্থা গড়ে তুলতে আমাদের এজেন্সি ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই গ্রাহকদের পক্ষ থেকে তাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি জানাতেই আমরা তাদেরকে এ সম্মাননা প্রদান করেছি।”
বর্তমানে দেশজুড়ে ১৫ হাজারের বেশি বীমা কর্মীদের মাধ্যমে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০টির বেশি কর্পোরেট গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments