স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
ইসি জানিয়েছে, সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন ত্যাগের লিখিত সিদ্ধান্ত পাওয়ার পর সাংবিধানিক বিধান অনুসরণ করে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দুটি আসন থেকে নির্বাচিত হন—বগুড়া-৬ এবং ঢাকা-১৭। সংবিধান অনুযায়ী একজন প্রার্থী একাধিক আসনে নির্বাচিত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি আসন রেখে অন্য আসন ছেড়ে দিতে হয়।
ইসির গেজেট প্রকাশের ফলে বগুড়া-৬ আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। কমিশন সূত্র বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments