মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৯৫ বস্তা গম জব্দ করেছে মোহনপুর থানা পুলিশ। শনিবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার থেকে ট্রাকসহ গমগুলো জব্দ করে। এ সময় ট্রাক চালাকসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন,বাগমারা উপজেলার চানদার আড়া গ্রামের ট্রাক চালক হাসেম আলী (৪৫) ও মোহনপুর উপজেলার কেশরহাটের গম ব্যবসায়ী নজরুল ইসলাম (৫০)।
মোহনপুর থানার ওসি সেলিম বাদশা বলেন,কারাগারের গম নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম গমগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় দুইজনকে আটক করা হয়েছে। গমগুলো কারাগার থেকে কি ভাবে বের হল সেটি খতিয়ে দেখা হচ্ছে।
ওসি বলেন,আটক ব্যবসায়ী নজরুল ইসলাম দাবি করেছেন,হুমায়ন আলী নামের রাজশাহীর এক ব্যবসায়ীর সহোযোগিতায় গমগুলো তিনি কারাগার থেকে কিনেছেন। তবে,গমের বস্তার গায়ে সরকারি কোন সীল নেই।
ওসি আরও বলেন,এবিষয়ে আমরা কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে খারাপ গম বিক্রি করে ভাল গম কেনা হয়। এর অংশ হিসেবে গমগুলো বিক্রি করে দেয়া হয়েছে ভালগম কেনার জন্য। অন্য সংস্থাগুলোও একই কাজ করে বলে দাবি কারা কর্তৃপক্ষের।
ওসি বাদশা আরও বলেন,গমের কাগজপত্র যাচাই বাচাই করা হচ্ছে। বেধ হলে ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হবে। আর পাচার হলে মামলা দেয়া হবে বলে জানান ওসি।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন বলেন,আমাদের এখানে প্রায় ৪০০ কারারক্ষী থাকে। তাদের মধ্যে প্রায় ২০০ জনের মত পরিবার ছাড়াই একা থাকেন। তারা রেশমের গম বিক্রি করে দেন। সে গমগুলো রাজশাহীর এক ব্যবসায়ী কিনে কেশরহাটের আরেক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছে। এছাড়াও গমের মান খারাপ হলে কারারক্ষীরা বিক্রি করে দেয়। এর বাইরে কারাগার থেকে গম বিক্রির কোন সুযোগ নেই বলে দাবি করেন এই কারা কর্মকর্তা।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments