ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তির মধ্যে দেশে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। এই বাস্তবতায় সাধারণ মানুষের যাতায়াত সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে ঢাকার মোহাম্মদপুরে রিভো বাংলাদেশের নতুন শোরুম ‘লাবিব মোটরস’ চালু হয়েছে।_
গত ১৯ এপ্রিল, ২০২৬ (রবিবার) বিকেল ৪:৩০ মিনিটে ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে শোরুমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি এবং হেড অব সেলস নাজমুল আহসান সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভেন নি বলেন, “নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার মাধ্যমে সাধারণ রাইডারদের জন্য স্মার্ট যাতায়াত ব্যবস্থা সহজ করাই রিভোর মূল লক্ষ্য। ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মোহাম্মদপুর। এই এলাকার বিশাল জনগোষ্ঠীর যাতায়াতকে আরও সহজ করতেই আমাদের এই নতুন শোরুম।”
রিভোর এই নতুন শোরুমে ইলেক্ট্রিক বাইক ক্রয় এবং সার্ভিসিং – উভয় সুবিধাই পাওয়া যাবে। গ্রাহকরা এখানে সর্বাধুনিক মডেলের ইলেকট্রিক বাইক কেনার পাশাপাশি নির্ভরযোগ্য খুচরা যন্ত্রাংশ ও সার্ভিসিং সেবা পাবেন।
ইলেকট্রিক বাইকের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে রিভো বাংলাদেশ একটি বিশেষ প্রি-বুকিং অফারও ঘোষণা করেছে। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা জনপ্রিয় মডেলগুলোতে ৩,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments