স্টাফ রিপোটার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যুক্তরাষ্ট্র এই করোনার দুঃসময়ে বাংলাদেশের পাশে থেকেছে। করোনাকালে তারা ভেন্টিলেটর, ভ্যাকসিন ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে। বিশ্বের অনেক দেশে যখন করোনার টিকার জন্য হাহাকার, সেসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের জন্য ৬ কোটি ১০ লক্ষ ডোজ ফাইজার ও মডার্নার মতো অত্যন্ত কার্যকর ভ্যাকসিন পাঠিয়েছেন। এতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে।
আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্র থেকে উপহার হিসেবে পাওয়া ফাইজার ও মডার্নার ভ্যাকসিন ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কবীরসহ অন্যান্য কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।
মার্কিন আন্ডার সেক্রেটারি ন্যুল্যান্ড বাংলাদেশের সাথে বিদ্যমান সুসম্পর্ককে আরো সম্প্রসারণ করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments