ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছর পুর্তি অনুষ্ঠান হবে তিনদিনে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যসহ সাবেক প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহনের আশা করা হচ্ছে ওই অনুষ্ঠানে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এ অনুষ্ঠানের আয়োজন করছে।
আগামী ২৪, ২৫, ২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গনে দেড়শ’ বছর পুর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ২৪ ডিসেম্বর বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে অনুষ্ঠানের করা হয়েছে। তিনদিনই দিনভর নানা অনুষ্ঠান হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বর্ষপুর্তি উদযাপন উপলক্ষে শনিবার, ১১ অক্টোবর দুপুরে ব্রাহ্মণাবাড়িয়া প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আবেশ সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সাগীর আহমেদ। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইমাম শাহীন, খায়রুল ইসলাম শামীম, মো. মুমিনুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারন সম্পাদক ড. তৌফিকুল ইসলাম মিথিল, যুগ্ম সাধারন সম্পাদক আলী আজহার খান প্রমুখ।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়াসহ সমগ্র জাতির শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। দেড়শ বছরেরও বেশি সময় ধরে স্কুলটি দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনের অসংখ্য কৃতি ব্যক্তিত্ব উপহার দিয়েছে।
সংশিøষ্টরা জানান, ইতিমধ্যেই ১৯৭১ পরপর সময়ে এ বিদ্যালয় থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদেরকে কেউ কেউ রেজিস্ট্রেশন করেছেন। দুই হাজারের বেশি সাবেক শিÿার্থী এ আয়োজনের অংশ নিবেন বলে তারা আশা প্রকাশ করেন। ১৫০ বছর পুর্তি উপলেক্ষ্য ইতিমধ্যেই বিতর্ক উৎসব, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে জানানো হয়, তিনদিনের আয়োজনে বেশ বৈচিত্র থাকবে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments