নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক(কোয়েন) এর উদ্যোগে এনভোলীড প্রেজেন্টস ডিসেম্বর প্লগিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০১ একরের পুরো ক্যাম্পাস জুড়ে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির সদস্যরা। এসময় তারা জগিং এর সাথে সাথে আবর্জনা তুলে পরিষ্কার করেন এবং পরবর্তীতে আবর্জনাগুলো নোয়াখালী পৌরসভার গাড়ি যোগে নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয়।
কার্যক্রম শেষে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম পরিবেশ সুরক্ষায় কোয়েনের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ক্যাম্পাসের ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করতে এবং ময়লা আবর্জনা গাড়ি দ্বারা নিয়মিত নিষ্কাশনের আশ্বাস দেন ।
ডিসেম্বর প্লগিংয়ে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ট্রেজারার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রক্টর অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন,এনভোলিড লিমিটেডের
কো-ফাউন্ডার ও সিইও মোরশেদুল বারী,ইনোভেশন ও সাসটেইনেবলিটি অফিসার মো. রাহাত আহম্মেদ।
এছাড়াও, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, মডারেটর অধ্যাপক ড. আব্দুস সালাম ও কামরুজ্জামান তুষার, প্রভাষক আদনান সজীবসহ পরিবেশে বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা ছিলেন।
এনভোলিড কো-ফাউন্ডার ও সিইও মোরশেদুল বারী বলেন,তরুণ
প্রজন্মের পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগ নেওয়ায় আপনাদের সবার প্রতি রইলো শুভেচ্ছা, এবং আমরা এনভোলিড লিমিটেড এমন উদ্যোগের পাশে থাকতে পেরে গৌরবান্বিত।
কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক(কোয়েন) এর সভাপতি মাহমুদুল হাসান বলেন, "প্লগিং পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষার একটি নতুন আন্দোলন। আমরা চাই বিশ্বের অন্যান্য দেশের সচেতন নাগরিকদের মতো আমাদের দেশেও প্লগিং এর মাধ্যমে জনগণ পরিবেশ ও স্বাস্থ্য সচেতন হয়ে উঠুক।"
এ বিষয়ে সাধারণ সম্পাদক মায়িশা মিশকাত বলেন, "আমরা আনন্দিত যে, আমাদের এই আন্দোলনে এনভোলীডকে পাশে পেয়েছি। পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় প্লগিং গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশাবাদী।"
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments