বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ৭ কলেজের সংকট নিরসনে ৬ দফা দাবিতে স্মারকলিপি পেশ ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ বেলা ১২ টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে ইডেন কলেজে অবস্থানরত ৭ কলেজের সমন্বয়ক সুপ্রিয়া ভট্টাচার্য ও ঢাবির দায়িত্বরত সমন্বয়ক মাকসুদ কামালকে স্মারকলিপি পেশ করা হয়। উক্ত সমাবেশে ৭ কলেজের ইনচার্জ সায়মা আফরোজের সভাপতিত্বে ও বাঙলা কলেজের সভাপতি রবিউল আওয়াল স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটিরি সাধারন সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, নগর কমিটির সভাপতি অরুপ দাস শ্যাম, ইডেন কলেজ শাখার সভাপতি শাহিনুর সুমি ও ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৭ সালে কোনো রকমের পূর্ব প্রস্তুতি ও আয়োজন ছাড়াই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। শিক্ষার মান উন্নয়নের স্লোগানকে সামনে রেখে অধিভুক্ত করা হলেও গত ৬ বছরে শিক্ষার্থীদের জন্য তা ‘মরার উপর খাড়ার ঘা’র মতো হয়েছে। ক্লাসরুম—শিক্ষক সংকটকে জিইয়ে রেখে শিক্ষার মানোন্নয়ন যে কোনোভাবেই সম্ভব নয় তা শিক্ষার্থীদের সামনে প্রতীয়মান। একাডেমিক ও প্রশাসনিক নানান ধরনের জটিলতা ও সংকটের মুখে পড়ে সমাধান না পেয়ে শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামছে আন্দোলন করছে। কখনো ফলাফল, কখনো রুটিন, কখনো পরীক্ষার দাবিতে! প্রশাসনের দিক থেকেও বারবার আশ্বাস দেয়া হচ্ছে সমস্যা সমাধানের, কিন্তু কোনো কার্যকরি উদ্যোগ দৃশ্যমান নয়।
সর্বশেষ ভয়ংকর সংকটের কবলে পড়ে সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফলাফল বিপর্যয়, প্রমোশন, রেজিস্ট্রার বিল্ডিংয়ে হয়রানিসহ সাত দফা দাবিতে প্রায় দু’মাস ধরে আন্দোলন করেছে যা এখনও চলমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকাকালিন অবস্থায়ও এই কলেজগুলোর মৌলিক যে সমস্যা অর্থাৎ ক্লাসরুম—শিক্ষক সংকট, সেমিনার—লাইব্রেরিতে নেই পর্যাপ্ত বই, আবাসন সংকট, পরিবহন সংকটসহ নানা সংকটে জর্জরিত এই প্রতিষ্ঠানগুলো ভেবেছিলো অধিভুক্তির পর এই মৌলিক সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা দেখলাম প্রশাসন এই বিষয়গুলোতে মনযোগ না দিয়ে খানিকটা দায়সারা ভাবে পরীক্ষার রুটিন ও ফলাফল প্রকাশ করেছে। এতে করে অভিভাবক পরিবর্তন হলো কিন্তু শিক্ষার্থীদের সংকটের কোন সমাধান হলো না। বরং দিন দিন জটিল আকার ধারণ করলো।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments