রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার দুই বিএনপি নেতার পৃথক দুই মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৩ অক্টোবর) দুপুরে বানারীপাড়া বন্দর বাজার থেকে চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বালু ব্যবসায়ী জিয়াউদ্দিন ছিরণ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান এবং চাখার বাজার থেকে চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে স্বাস্থ্য সহকারি ফিরোজ হাওলাদার ও যুবলীগ কর্মী জামির হোসেন অপুকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জিয়াউদ্দিন ছিরণ ও মনির হোসেন খান উপজেলার বাইশারী ইউনিয়নের ইটভাটা মালিক ও বিএনপি নেতা মাসুম মৃধার দায়েরকৃত চাঁদাবাজি, মারধর,ও ইটভাটা ভাংচুর মামলার সন্দেহভাজন আসামী। এছাড়া ফিরোজ হাওলাদার ও জামির হোসেন অপু বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিস মৃধার দায়েরকৃত তার ব্যবসাপ্রতিষ্ঠান ,বালুর ড্রেজার ও বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট মামলার সন্দেহভাজন আসামী।
ওইদিন বিকালে গ্রেফতারকৃতদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে এর আগে সম্প্রতি বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন মোল্লা,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও চাখার ইউনিয়ন ছাত্রলীগ সদস্য সাব্বির হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments