নজরুল ইসলাম, তালা( সাতক্ষীরা) প্রতিনিধি: কুরবানি ঈদকে সামনে রেখে সকলের নজর কাড়ছে সাতক্ষীরার তালার চৌগাছা গ্রামের মো. আলিম শেখের ষাঁড়, যার নাম দিয়েছেন সম্রাট। নাম শুনলেই মনে হবে এটি কোন মুসলিম রাজ্যের রাজা বা বাদশার নাম। কিন্তু এটি হাতির মত বিশাল আকৃতি দেখতে একটি কোরবানির পশু। যার নাম রাখা হয়েছে সম্রাট। এবার ঈদে সাতক্ষীরার কোবরানির হাটের মুল আকর্ষন এই সম্রাট। যার ওজন প্রায় ৩৫ মন। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা। সাতক্ষীরা জেলার তালা থানার চৌগাছা গ্রামের প্রান্তিক খামারি আব্দুল আলিম দীর্ঘ ৪ বছর ধরে ফ্রিজিয়ান জাতের ষাড়টি নিজ সন্তানের মত লালন পালন করে বড় করেছেন। আদর করে ষাড়টি’র নাম দিয়েছেন সম্রাট। সুঠম দেহের অধিকারি সুউচ্চ এই ষাড়টিকে কোরবানির হাটে তোলার জন্য আগাম প্রস্ততি নিচ্ছেন মালিক।
ষাড়টির মালিক আব্দুল আলিম জানান, ৬০ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গরু কেনা হয় ৪ বছর আগে। ৪ বছর ধরে ষাড়টিকে ঘাস, খইল, কুড়া, ভূষি,কলা, মাল্টাসহ বিভিন্ন ফল—ফলাদি খাওয়ায়ে স্বাস্থ্যসম্মত ভাবে লালন—পালন করে নিজ সন্তানের মত অতিকষ্ঠে বড় করে তুলেছেন আব্দুল আলিম। কিন্তু আদরের পশু সম্রাটকে লালন—পালন করতে তার অনেক অর্থ ব্যয় হয়েছে। সম্রাটকে বড় করতে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন শেখ আব্দুল আলিম। হত দরিদ্র কৃষক আব্দুল আলিম জানিয়েছেন ষাড়টির নির্ধারিত মূল্য যা তা পাওয়া যাবে না। তবে কোন স্বহৃদয়বান ব্যক্তি নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষ্যে বিক্রয় করা হবে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments