স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আজও রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকেই বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ছাড়াও কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট এলাকায় সকাল থেকেই যাত্রীদের চাপ দেখা যায়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন।
এদিকে সায়েদাবাদ ঘুরে জানা গেছে, দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ থাকলেও সেই তুলনায় বাসের সংখ্যা কম। বিশেষ করে বরিশাল অঞ্চলে যাতায়াতকারী যাত্রীদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।
গাড়ি কম থাকার বিষয়ে জানতে চাইলে হানিফ পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, বরিশাল রুটে একটি ট্রিপে প্রায় আট হাজার টাকা আয় হয়। কিন্তু চট্টগ্রাম অঞ্চলে গেলে প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়। এ কারণে অনেক পরিবহন মালিক বরিশাল রুটে গাড়ি পাঠাতে আগ্রহী হন না।
এদিকে প্রশাসনের নজরদারি থাকলেও অনিয়মের অভিযোগও রয়েছে। কয়েকটি বাস কাউন্টারে টানানো মূল্য তালিকা অনুযায়ী সায়েদাবাদ থেকে পটুয়াখালী নন-এসি বাস ভাড়া ৬৫০ টাকা এবং বরিশাল ভাড়া ৫৫০ টাকা উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবে যাত্রীদের কাছ থেকে ৮৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে টিকিটে বাস নম্বর, সিট নম্বর ও যাত্রার তারিখ উল্লেখ থাকলেও ভাড়ার পরিমাণ লেখা হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে কাউন্টার সংশ্লিষ্টদের কেউ কেউ যাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
যাত্রীদের দাবি, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments