কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পৌর শহরের শহীদ শেখ কামাল অডিটরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মুহিববুর রহমান মহিব এমপি। সভার উদ্বোধক হিসেবে ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো.সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো.তানভীর হাসান আরিফ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর প্যানেল মেয়র মো. হুমায়ুন কবিরসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো.ফয়জুল ইসলাম আশিক তালুকদার। এর আগে বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন। তবে কর্মীসভায় বিশৃঙ্খলা রোধে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments