বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নির্ধারিত সময়সীমার মধ্যে স্থায়ী ক্যাম্পাসে সকল কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তাগিদ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
শনিবার (১৪ ই ডিসেম্বর ২০২৪) কিশোরগঞ্জ জেলায় অবস্থিত ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ- এর স্থায়ী ক্যাম্পাসের জমি পরিদর্শন শেষে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন- এ তাগিদ দেন।
তিনি বলেন, যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদের মেয়াদ শেষ হয়েছে অথচ স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি সে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য জোরালো তাগিদ প্রদান করা হচ্ছে।
এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
এসময় ইউজিসি'র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, সহকারী পরিচালক বিএম সোহেল রানা উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল, ট্রেজারার প্রফেসর ড. অনিল কুমার সাহা, রেজিস্টার এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments