পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি হাত বোমা উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।
শুক্রবার রাত ১টার দিকে নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে এসব বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রাত ২টার দিকে এগুলো উদ্ধার করে পাশের স্যাটেলাইট টাউন স্কুলমাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন।
উপশহর প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী স্যাটেলাইট টাউন স্কুল দুইটি ভোটকেন্দ্র।
পুলিম জানায় আসন্ন জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি নগরীর উপশহর প্রাথমিক স্কুলের পাশের সড়ক দিয়ে অতিক্রম করার সময় মিছিল থেকে পর পর দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিল থেকে মো. সুজন ইসলাম তৌহিদ নামে বিএনপির এক সমর্থককে আটক করে।
জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম উপশহর প্রাথমিক স্কুলের সড়কসংলগ্ন এলাকা থেকে দুটি বালতিতে থাকা দশটি হাত বোমা উদ্ধার করে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রহুল আমিন বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে বিএনপির মশাল মিছিলের সময় বোমাগুলো সেখানে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। মিছিলে বিস্ফোরক বহন করা হচ্ছে বলেও পুলিশের কাছে তথ্য ছিল। মিছিলের শেষ প্রান্তে দুইটি বিস্ফোরণ ঘটানো হয়। পরে সেখান থেকে বিএনপির এক কর্মীকে আটকের পর বাকি বোমাগুলোর তথ্য মিলে। পরে সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments