পঞ্চগড় প্রতিনিধি: গত ৯ সেপ্টেম্বর (সোমবার) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি এলাকার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে বাংলাদেশী এক তরুণকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতের অভ্যন্তরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী আইসিপিতে বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার এবং আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎতে এই প্রতিবাদ জানান বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তর।
এসময় বিজিবির পক্ষে রিজিয়ন কমান্ডার উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর, সেক্টর কমান্ডার ঠাকুরগাঁও এবং অন্যান্য বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিএসএফ এর পক্ষে আইজি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টর কমান্ডার এবং অন্যান্য বিএসএফ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গি এলাকায় গত ০৯ সেপ্টেম্বর বিএসএফ টহল দল কর্তৃক বাংলাদেশী নাগরিক জয়ন্ত কুমার সিংহ (১৫) কে গুলি করে হত্যা করে বিএসএফ। এ ঘটনায় বৃহস্পতিবার বিজিবি কর্তৃক তীব্র নিন্দা জানানো হয়।
বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ সীমান্তে কোন বাংলাদেশী নাগরিক এর উপর গুলি চালানো হবে না মর্মে বিজিবি প্রতিনিধি দলকে আশ্বস্থ করেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments