জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ার জয়নগরে এক নারী ইউপি সদস্যকে গণধর্ষণের অভিযোগে এক মালয়েশিয়া প্রাবাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো-উপজেলার নীলকন্ঠপুর গ্রামের সামাদ গাজীর ছেলে হোসেন গাজী (৪০)। ওই নারী সদস্য জানান-হোসেন গাজী ও তার সহযোগি একই গ্রামের মৃত রফিক গাজীর ছেলে সিদ্দিক জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। তিনি ন্যায় বিচারের পাওয়ার জন্য গত ৪ জুলাই-২৩ তারিখে সাতক্ষীরা আদালতে পিটিশন নং-৩৫৬/২৩ মামলা দায়ের করেন। মামলাটি আদালত কলারোয়া থানায় এজাহার হিসেবে গন্য করার আদেশ দেন। পরে থানা পুলিশ ওই আদেশপেয়ে থানায় ৯(৩)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক গণধর্ষণ করার অপরাধে একটি মামলা রেকর্ড করেন।
থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান-এক নারীকে গণধর্ষণের অভিযোগে হোসেন গাজী নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments