সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জুলাই যোদ্ধাদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের নড়াইবাসীর ব্যানারে রবিবার (২৬অক্টোবার) সকালে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আধাঘন্টা স্থায়ী এ মানববন্ধনে নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।
এ সময় বক্তারা জুলাই যোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই বাছাই করে ভুয়া নাম বাদ দিয়ে প্রকৃত যোদ্ধাদের নাম সংযোজনের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
প্রসঙ্গত, নড়াইল জেলার জুলাই যোদ্ধাদের তালিকায় আশিক বিল্লাহ্ ও তার স্ত্রী খাদিজা বিল্লাহর নাম অন্তর্ভুক্ত হয়েছে। আশিক বিল্লাহ্ ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল আদালতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে একটি মানহানির মামলা দায়ের করেন। জুলাই যোদ্ধাদের তালিকায় খালেদা জিয়ার মামলার বাদির নাম অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়।।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments