মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা শহীদ তুষারের নামে একটা সড়কের নামকরণ করার। দীর্ঘ প্রতীক্ষা পরে ২৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় গোপালগঞ্জবাসীর দাবী পূরণ হয়েছে। পৌরসভার মাসিক সভায় সদরের ডা: অসিত কুমার মল্লিকের মোড় থেকে লায়েকের মোড় পর্যন্ত সড়কটি "শহীদ রাকিব হোসেন তুষার সড়ক" নামে নামকরণ করা হয়েছে।
এবিষয়ে গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো বুলেটের গুলিতে নিহত ২০০৪ সালের জেলা ছাত্রলীগ নেতা তুষারের নামে শহীদ তুষার সড়ক নামকরণ করা। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সোনার বাংলা গড়তে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তুষার। তাঁর নামে সড়কের নামাঙ্কিত করে প্রকৃত দেশপ্রেমিক ও মুজিব সৈনিককে সম্মানিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, আমাদের বাঙালি জাতির পিতা ও তাঁর রেখে যাওয়া দুই রত্ম শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য সকলে দোয়া করবেন। আপনারা আমার ও আমার পূর্বপুরুষদের জন্যও দোয়া করবেন।
উল্লেখ, গত ২০০৪ সালের ৩১ জুলাই বাস ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে গুলি বর্ষণে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন খান তুষার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান লিকু সহ অন্তত ৫০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments