ফরিদপুর অফিস: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি প্রায় ৭ ঘণ্টা পর পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সূত্র জানায়, নিহতদের মধ্যে ১১ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (২৫ মার্চ), যখন ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদী তে পড়ে যায়। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ এবং স্থানীয় ডুবুরি দল অংশ নেয়। দীর্ঘ সময়ের চেষ্টার পর বাসটি পানির নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়। প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments