ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: তরুণ সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষায় আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর ঈদগাহ মাঠে তিন গ্রামের ৫শতাধিক মানুষের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাধির চৌধুরী। ৭নং রামরাইল ইউনিয়নের বিট পুলিশ ইউনিট ইনচার্জ এসআই মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক মেম্বার মোঃ সফিউল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম, রামরাইল ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান সেলিম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মাদকের ছোবলে দেশের তরুণ যুবশক্তি এখন হুমকির মুখে। মাদকের হাত থেকে সম্ভাবনাময় তরুণ সমাজকে রক্ষা করতে জনসাধরণকেও সচেতন ভ‚মিকা পালন করতে হবে। যেখানে মাদকের সন্ধান মিলবে সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং মাদক বিষয়ে যেকোনো তথ্য পুলিশকে দ্রæত জানাতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments