চ্যালেঞ্জ আছে, প্রস্তুতিও আছে
অনিক রায়,ফরিদপুর অফিস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফরিদপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব–১০। নির্বাচনের দিন ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারির বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুরের কমলাপুরে অবস্থিত ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব–১০-এর সিপিসি কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম।
তিনি বলেন, নির্বাচনের দিন র্যাব–১০ সদস্যরা মাঠে দৃশ্যমানভাবে মোতায়েন থাকবেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা ভোট কারচুপির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
মো. তারিকুল ইসলাম আরও জানান, ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চ্যালেঞ্জ থাকলে, যথাযথ প্রস্তুতিও রয়েছে।যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র্যাব–১০ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারির অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
এ বিষয়ে "যুগবার্তা,ফরিদপুর" সাধারণ মানুষের প্রত্যাশা জানতে চাইলে অধিকাংশই বলেন, তারা একটি শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান। ভোটকেন্দ্রে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হলে ভোটার উপস্থিতিও বাড়বে বলে তারা মনে করেন।
প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুরে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments