ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো- ১। মোছাঃ পুতুল (৪৩) ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৩:২০ ঘটিকায় পল্টন মডেল থানাধীন গুলিস্তান জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার বিকালে পল্টন থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্টন মডেল থানাধীন গুলিস্তান জাতীয় স্টেডিয়াম এলাকায় একজন মাদক কারবারি গাঁজা বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারি পুতুলকে গ্রেফতার কর। এ সময় তার হেফাজত থেকে ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, নগদ ছয় হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments