মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: কথায় আছে "অপরাধীর দশ দিন, পুলিশের এক দিন" অপরাধী যতই চতুর হোক না কেন, পুলিশের কাছে তাকে হার মানতেই হয়। ঠিক তেমনি দীর্ঘ দেড়যুগ পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি। অবশেষে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ'র দিক-নির্দেশনায় এসআই হারুন অর রশিদ এবং এসআই মোঃ মিঠু আহম্মেদ এর নেতৃত্বে একটি বিশেষ টিম দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০৩ এর ৯(১) ধারা অর্থাৎ ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আঃ বারেক মল্লিক (৬৭), পিতা-মৃত আঃ মজিদ মল্লিক, সাং জালিরচর, থানা-মেহেন্দিগঞ্জ, জেলা বরিশালকে (সোমবার) ২২/০১/২০২৪খ্রি. তারিখ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামী আঃ বারেক মল্লিক দীর্ঘ বছর ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন । তিনি গোয়েন্দা নজরদারিতে থাকাবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যম পুলিশের বিশেষ টিম তাকে গ্রেফতার করে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments