ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করেছে এনার্জিপ্যাক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।
দুই ঘণ্টাব্যাপী এই বিশেষ সেশনে প্রতিষ্ঠানের সংশিøষ্ট বিভিন্ন বিজনেস ইউনিটের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালাটিতে মূলত বাংলাদেশে সোলার প্রজেক্টের বাণিজ্যিক ও কারিগরি দিকগুলোর ওপর আলোকপাত করা হয়।
প্রশিক্ষণ সেশনে সৌরশক্তি খাতের সুযোগ ও সম্ভাবনা, সোলার সিস্টেমের কার্যপ্রণালী, ইপিসি প্রজেক্টের টেকনিক্যাল ডিজাইন এবং সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের জন্য ‘সোলার অ্যাঙ্গেল অপ্টিমাইজেশন’ নিয়ে বি¯Íারিত আলোচনা করা হয়। এ ছাড়া প্রজেক্টের সঠিক মূল্য নির্ধারণ, খরচ কমানোর কৌশল, উন্নত সরঞ্জামের ব্যবহার এবং সৌর প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবনসমূহ অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা লংগি সোলার প্যানেলের বিভিন্ন ধরণ এবং ‘ব্যাক কন্টাক্ট টেকনোলজি’সম্পর্কে ধারণা লাভ করেন, যা সৌর প্যানেলের কার্যক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর।
সেশনটি পরিচালনা করেন লংগি গ্রিন এনার্জি টেকনোলজির সিনিয়র ম্যানেজার জনাব আহসান। তিনি সৌরবিদ্যুৎ খাত নিয়ে তাঁর বা¯Íব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শেয়ার করেন।
বাংলাদেশ বর্তমানে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শক্তির উৎসে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে কারিগরি ও বাণিজ্যিক দক্ষতা বৃদ্ধিতে এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
কর্মীদের পেশাগত মান উন্নয়ন এবং দেশে উদ্ভাবনী জ্বালানি সমাধান নিশ্চিত করতে এ ধরণের সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ অব্যাহত রাখতে বদ্ধপরিকর এনার্জিপ্যাক।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments