রংপুর অফিস: দিনাজপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। ()
সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলি জমে ও দখলের কারণে দেশের অনেক খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে এসব খালের পানিপ্রবাহ পুনরুদ্ধার করা গেলে কৃষি সেচ সুবিধা বাড়বে এবং অনেক এলাকায় জলাবদ্ধতার সমস্যাও কমবে।
এদিকে স্থানীয় কৃষকদের আশা, খাল পুনঃখনন সম্পন্ন হলে আশপাশের কৃষিজমিতে সহজে সেচ দেওয়া সম্ভব হবে এবং ফসল উৎপাদনও বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ কৃষি ব্যবস্থা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments