ডেস্ক রিপোর্ট: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের আশুলিয়া জোন এলাকায় গতকাল মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। আশুলিয়া, সাভারের তাজপুর মার্কেট সংলগ্ন, মাল্টি মডার্ন রোড, সিগমা ফ্যাশন এবং ইউসুফ মার্কেট এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধ লাইন উচ্ছেদ এবং আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ অভিযানে মোট তিনটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার অবৈধ লাইন উচ্ছেদ এবং ৫০০ মিটার পাইপ অপসারণ করা হয়। এই লাইনের মাধ্যমে অবৈধভাবে সংযুক্ত ৭৫০টি আবাসিক গ্যাস বার্নার বা চুলা বিচ্ছিন্ন করা হয়েছে। এ অবৈধ সংযোগগুলোর মাধ্যমে প্রতি মাসে সর্বমোট ১ লাখ ৭ হাজার ৩৮ ঘনমিটার গ্যাস চুরি হতো, যার আর্থিক মূল্য ছিল ১৯ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। অভিযান পরিচালনার ফলে সর্বমোট ১৫ হাজার ৭৫০ ঘনফুট/ঘণ্টা লোড অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে, যা সরকারের রাজস্ব ক্ষতি থেকে রক্ষা করবে।
এছাড়া, তাজপুর মার্কেট এলাকায় অবৈধভাবে স্থাপিত ১০০টি বাসাবাড়ির ৪৫০টি ডাবল বার্নার বিচ্ছিন্ন করা হয়। একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments