ডেস্ক রিপোর্ট: ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা পৃথকভাবে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টার দিকে রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণ করে প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বাজানো হয় শোকসঙ্গীত। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সবাই।
অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং জাতীয় জীবনে তাদের অবদানের কথা তুলে ধরেন।
উল্লেখ্য, ২০০৯ সালের এই দিনে পিলখানায় সংঘটিত ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্তিতে আজ সারা বাংলাদেশ জুড়ে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে বীর সন্তানদের স্মরণ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments