উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সোহেল মাঝি নামক এক যুবক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। স্থানীয় পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১১ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় একই এলাকার পলাশ মাঝির সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পলাশ মাঝির ইটের আঘাতে সোহেল মাঝি গুরুতর আহত হন। প্রথমে সোহেল মাঝিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, তার অবস্থা গুরুতর হলে সাথে সাথে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থা আরো অবনতি ঘটলে সোহেল মাঝিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন। এ ঘটনা সোহেলের এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোহেল মাঝি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা সোবাহান মাঝির পুত্র। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, প্রথমে হামলার ঘটনায় উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যাহার নাম্বার ০৯। আসামিদের গ্রেফতার করা হয়েছে। হত্যার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
সব মন্তব্য
No Comments