কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। গভীর সমুদ্রে নিখোঁজের ১৪ দিন পর পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দর আড়ৎ ঘাটে ফিরেছেন সাত জেলে। জেলেরা হচ্ছে আবু সালেহ, আবদুর রহমান, তানমুন, তামিম, রাজিব, সালাম ও হৃদয়। শুক্রবার দুপুরে এফবি আরাফাত নামের একটি ট্রলার তাদের নিয়ে আসেন। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায়। এরমধ্যে মাঝি তানমুন ও জেলে আবদুর রহমান অসুস্থ থাকায় তাদের কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি জেলেরা সুস্থ রয়েছেন বলে স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে।
জেলেরা জানান, গভীর সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে গত ১৭ নভেম্বর ঘূর্নিঝড় মিধিলি’র ট্রলার ডুবির ঘটনায় এসব জেলে নিখোঁজ হয়। সাগরের ভাসমান অবস্থায় ওই সাতজনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে জেলেরা কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দিকে সাত জেলে উদ্ধারের খবর পেয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন তাদেরকে হাসপাতালে দেখতে যান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ঘূর্ণিঝড়ে নিখোঁজ থাকা সব জেলেই এখন উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া সাত জেলেদের সঙ্গে মৎস্য বিভাগ যোগাযোগ রাখছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments