মহাসিন মিঞা লিটন , উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইলে রাস্তা পাড়াপাড়ের সময় প্রাইভেট কারের ধাক্কায় এক শিশু গুরুত্বর আহত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায় ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উজিরপুর উপজেলার দামোদরকাঠী গ্রামের মোঃ হুমায়ুন কবিরের ছেলে মোহাম্মদ আমানুল্লাহ হোসাইন(৮),ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইলে রাস্তা পাড়াপাড় করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল গামী ঢাকা মেট্রো গ-৩২-০৭৬০ একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে। এতে মোহাম্মদ আমানুল্লাহ হোসাইন গুরুতর আহত। স্থানীয় লোকজন আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments