আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের সোমেশ্বরী নদীর বাগেরভিটায় সেতু নির্মাণ বন্ধ রাখা হয়েছে। ফলে এ পথে যাতায়াতকারি দু'উপজেলার হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন থেকে শ্রীবরদী উপজেলার সাথে সংযোগ সড়রের সোমেশ্বরী নদীর বাগেরভিটায় ২০ মিটার একটি সেতু নির্মাণ কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে আরসিসি এ সেতুটি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে ২০২২ সালে ঠিকাদার ও নিয়োগ দেওয়া হয়।
শেরপুরের দ্রুব টেডার্স নির্মান কাজটি পায়। ২০২৩ সালের ৩০ এপ্রিল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ সেতু নির্মাণ কাজ শুরু হলেও কাজ চলে ধীরগতিতে।
এতে এ পথে যাতায়াতকারী দুই উপজেলার হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। ইতিমধ্যেই সেতু নির্মাণের তারিখ ও অতিবাহিত হয়েছে।
এদিকে সেতু নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে এ পথে দুই উপজেলার মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান সেতু নির্মাণের পাশ দিয়ে পথচারীদের যাতায়াতের জন্য একটি ড্রাইভিশন পথ করে দেয়া হলেও পাহাড়ি ঢলের পানিতে পথটি ভেঙ্গে যায়
ফলে এ পথে লোকচলাচল ও বন্ধ রয়েছে। দুই উপজেলার সাথে সড়ক যোগাযোগের ক্ষেত্রে এ সেতুটি একটি গুরুত্বপূর্ণ সেতু।
অপরদিকে গত ৬ মাস পূর্বে ঠিকাদারের লোকজন নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
স্থানীয়রা সেতু নির্মাণের পাশ দিয়ে একটি বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হচ্ছে। এতে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।
এব্যাপারে ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন সেতুটি নির্মাণের জন্য ঠিকাদারকে তাগাদা দেয়া হচ্ছে।
কিন্তু ঠিকাদার সেতু নির্মাণ কাজের সময় বর্ধিত করে এনেছেন। তিনি বলেন এ কারণে ঠিকাদারের লোকজন সেতু নির্মাণ কাজ বন্ধ রেখেছেন। স্থানীয়রা জরুরী ভিত্তিতে সেতু নির্মাণ কাজ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করেছেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments