স্টাফ রিপোর্টার :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ রোববার থেকে মাঠে নামছেন সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে তাদের সঙ্গে দায়িত্ব পালন করবেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন। ভোটের আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই বাহিনী মোতায়েন থাকবে।
এ বিষয়ে শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে। রোববার থেকে আরও সদস্য যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে ভোটের আগে ও পরে সাত দিন তারা দায়িত্ব পালন করবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, টহল জোরদার এবং প্রয়োজন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments