কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩ টি পাখি মাছ। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি। অপর দু’টির ওজন ১০ কেজি করে। বৃহস্পতিবার সকালে মাছ তিনটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসা হয়। এ সময় মাছগুলো এক নজর দেখতে ভীড় জমায় স্থানীয়রা। এ মাছের চাহিদা না থাকায় পটুয়াখালীর এক মাছ ব্যবসায়ীর কাছে দশ হাজার টাকায় বিক্রি করেছেন।
স্থানীয় জেলেরা জানান, তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় মাহাবুব মাঝি নামের এক জেলের জালে মাছ তিনটি ধরা পড়ে। প্রথমে জাল থেকে মাছ তিনটি তুলতে জেলেদের বেগ পেতে হয়েছে। এ মাছগুলোর মুখের অংশে পাখির ঠোঁট ও পাখনা রয়েছে। তাই জেলেদের কাছে পাখি মাছ হিসেবে পরিচিত।
আন্তর্জাতিক গবেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ,ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতির তথ্য মতে এ মাছের ইংরেজি নাম সেইল ফিশ। আর বৈজ্ঞানিক নাম হলো ইষ্টিওফোরাস প্লাটিপটেরাস। এসব মাছ গভীর সাগরে বিচরন করে ও দ্রæতগামী। এ মাছের পাখনা থাকায় জেলে ও স্থানীয়দের কাছে পাখি মাছ বা গোল পাতা মাছ হিসেবে পরিচত।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছগুলো অনেক দ্রæত গতির। এ মাছ তেমন একটা ধরা পড়েনা। দেশের বাইরে এ মাছের বেশ চাহিদা রয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments