প্রবীর আইচ: দেশে করোনায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১২ হাজার ৯১৩ জন। নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৩২২ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৬৫ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৮৬ হাজার ২০৭ জন। মোট শনাক্ত হয়েছে ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৬২ জন। মোট সুস্থ হয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। মৃত্যু ৪৪ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৭ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ৪০ জন হাসপাতালে ও বাড়ীতে ৪ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ৯ হাজার ৩০২ ও নারী ৩ হাজার ৬১১ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ১১ জন, চট্টগ্রাম ৭ জন, রাজশাহী ১১ জন, খুলনা ৬ জন, সিলেট ২ জন, রংপুর ৫ জন ও ময়মনসিংহ ২ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় সবাই টিকাবিহীন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে আগামী ২৬ সেপ্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে হাম (Measles) পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এই দুইজনের মৃত্যুই সন্দেহজনক হাম হিসেবে ন ...
সব মন্তব্য
No Comments