আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করলেন।
গত মঙ্গলবার ১৩ মে স্থানীয় সময় সন্ধ্যায় বেইজিং পৌঁছান ট্রাম্প। সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপাক্ষিক বৈঠক, টেম্পল অব হেভেনে ছবি তোলা, ঝংনানহাই কমপ্লেক্সে চা-চক্র ও ব্যক্তিগত মধ্যাহ্নভোজ এবং রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন তিনি। শুক্রবার সফরের শেষ দিন ছিল আনুষ্ঠানিকতার চেয়ে ব্যক্তিগত কূটনীতিতে বেশি গুরুত্ব দেওয়া।
সফরে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান, বিরল খনিজ রপ্তানি এবং চলমান ইরান যুদ্ধ ছিল আলোচনার মূল বিষয়। ট্রাম্প সফরের আগে জানিয়েছিলেন, বাণিজ্যই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য। তবে দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠকের পর বড় কোনো বাণিজ্যিক চুক্তি বা সাফল্য ছাড়াই শেষ হয়েছে এবারের সফর। চীন যুক্তরাষ্ট্রের তেল কেনার এবং বোয়িং থেকে ২০০টি বিমান কেনার কথা বললেও আন্তর্জাতিক শেয়ারবাজারে তা খুব একটা ইতিবাচক প্রভাব ফেলেনি।
ইরান যুদ্ধ এবারের শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান ইস্যু হয়ে ওঠে। ট্রাম্প আশা করেছিলেন, চীন তেহরানকে চাপ দিয়ে সংঘাত বন্ধে ভূমিকা রাখবে। তবে বেইজিং জানিয়েছে, এই সংঘাতের কোনো যৌক্তিকতা নেই এবং যুদ্ধ বন্ধ হওয়া উচিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুদ্ধটি হওয়াই উচিত হয়নি এবং এর অবসান দরকার। একইসঙ্গে হরমুজ প্রণালি খোলা রাখার ওপর জোর দিয়েছে উভয় দেশ।
তাইওয়ান ইস্যুতেও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্র যেন তাইওয়ান নিয়ে ভুল সংকেত না দেয়।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জনপ্রিয়তা বাড়াতে ট্রাম্প এই সফর থেকে বড় কূটনৈতিক সাফল্য আশা করেছিলেন। তবে জাঁকজমকপূর্ণ আয়োজন, রাজকীয় ভোজ ও আন্তরিক আলোচনার পরও বড় কোনো অর্জন না আসায় বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা দিতেই এই সফর বেশি কাজে লেগেছে।
ট্রাম্প সি চিন পিংকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া নভেম্বরে শেনজেনে এপেক সম্মেলন ও ডিসেম্বরে ফ্লোরিডায় জি-২০ বৈঠকের ফাঁকে দুই নেতার আবারও দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইরানের সদ্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বড় ধরনের চাপে পড়েছে। শনিবার ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ...
আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চলার মধ্যেই আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার বিকেলে ৪.৯ মাত্রার নতুন কম্পন অনুভূত হয় কারাকাস ও মারাকাইয়ে। এর আগে বুধবার রাতে ৩ ...
আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় শুক্রবার সকালে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) ও পাকিস্তান আবহাওয়া অধিদপ ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন ১০৯ তলা সিআইটিআইসি টাওয়ারে শুক্রবার সন্ধ্যায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বিকেল ৬টার দিকে বিমানটি চায়না জুন নামে পরিচিত ১,৭০০ ফ ...
সব মন্তব্য
No Comments