ইবি প্রতিনিধি : ‘কোনো শিক্ষক বা অধ্যাপক যেনো ছুটি ছাড়া এই স্টেশনের (বিশ্ববিদ্যালয়ের) বাইরে না থাকে’ বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের তৃতীয় তলায় বিভাগীয় সভাপতির কার্যালয়ে সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, শিক্ষকদের উদ্দেশ্যে বলবো তারা যেনো ঢাকা কেন্দ্রিক না হয়। ঢাকায় থাকুক তবে ক্লাস থাকলে তা যেনো মিস না হয়। কোনো অধ্যাপক বা শিক্ষক যেনো ছুটি ছাড়া এই স্টেশনের বাইরে না থাকে। এই কালচার আমাদের গড়ে তুলতে হবে।
উপাচার্য নকীব নসরুল্লাহ বলেন, আজকে যিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন তার মুখের এই প্রতিশ্রুতিমূলক বক্তব্য ই আমি শুনতে চেয়েছিলাম। আমি সাংবাদিক ভাইদের বলবো তা রেকর্ড করে যেনো সভাপতি এবং ডিন মহোদয়ের নিকট দিয়ে যায়। এতে আমাদের কার্যক্রম এবং চলার পথ আরো সহজ হবে।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতির উদ্দেশ্যে বলেন, তিনি ডিপার্টমেন্টকে সামনে অগ্রসর করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা উচিত তা গ্রহন করবেন। প্রাক্তন সভাপতির কাজের সাথে সংযোজন করে যুব জিজ্ঞেসার মাধ্যমে তিনি বিভাগকে এগিয়ে নিয়ে যাবেন।
এছাড়াও উপাচার্য বলেন, আজকের এই হস্তান্তর পোগ্রাম ক্ষমতা হস্তান্তর নয়, এটি দায়িত্ব হস্তান্তর পোগ্রাম। এটি হলো চেয়ারম্যানশিপ যা পোস্ট অফ রেসপনসেবলিটি। হেড অফ দ্যা ডিপার্টমেন্ট যিনি তার প্রতি আহ্বান থাকবে তিনি যেনো ২ টার বাসে ক্যাম্পাস ত্যাগ না করেন। বিশ্ববিদ্যালয় খোলা থাকে ৪ টা পর্যন্ত তাই অফিস টাইম পর্যন্ত তিনি বিভাগে অবস্থান করবেন এইটা আমার অনুরোধ।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন উপস্থিত ছিলেন। ।
এছাড়াও থিওলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, টিএসসিসি পরিচালক ও একাউন্টটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. আব্দুল বারী, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ আল রেজা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহেদ আহমেদ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments