সাতক্ষীরা প্রতিনিধি : তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পাগলী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নাম রাখা হয়েছে আব্দুর রহমান। গত ১২ নভেম্বর রবিবার বিকালে সে এই পুত্র সন্তানের জন্ম দেয় ।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে দেখা যায়, নতুন জামা কাপড় পরে সুন্দর বিছানায় পাগলী মায়ের পাশেই ফুটফুটে বাবু ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরেই সেবিকারাই ফিডারে দুধ খাওয়াচ্ছেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়ার নার্স নাছিমা খাতুন জানান, তালার বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন “সহানুভূতি”র সভাপতি আব্দুল আলিম গত ৩ নভেম্বর অসুস্থ অবস্থায় অজ্ঞাত নামা এক পাগলীকে গর্ভবতী অবস্থায় হাসপাতালে ভর্তী করেন। পরে ১২ নভেম্বর সকালে প্রশববেদনা দেখা দেয়। বিকালে তার ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। পাগলী এবং সন্তান সুস্থ আছেন।
“সহানুভূতি”র সভাপতি আব্দুল আলিম বলেন, “সহানুভূতি” অসহায় অসুস্থ ও ভবঘুরে মানুষদের নিয়ে কাজ করে। গত ৩ নভেম্বর খবর পেয়ে তালার খলিসখালী এলাকা থেকে গর্ভবতী অবস্থায় এক অসুস্থ পাগলীকে উদ্ধার করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করি। নাম রাখা হয়েছে আব্দুর রহমান।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনায় তাকে ভর্তী করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহানুভূতী ও স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসার ব্যয়ভার বহন করছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন জানান, বিষয়টি জানার পরেই আমি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করানো সহ আমি নিজেই তাকে দেখে এসেছি। তার চিকিৎসার সহ সকল প্রকার খোঁজখবর রাখছি। আইন অনুযায়ী যদি কেউ বাচ্চাকে দত্তক নিতে চায় তাহলে যাচাই বাছাই করে তাকে দেয়া হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments