জাবি প্রতিনিধি: ২০১৬ সালে লিস্ফোমা টিউমার থেকে ক্যান্সার ধরা পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী মো. তোজাম্মেল হোসেন মিলনের।চিকিৎসায় সুস্থ হলেও ডাক্তার পরামর্শ দেন নিয়মিত ঘাম ঝরাতে। সেই থেকে ঘাম ঝরাতে সাইক্লিংকে বেছে নেন কলেজ শিক্ষক মিলন। নতুন এ যাত্রায় সম্প্রতি তিনি গড়েছেন বিরল এক রেকর্ড। বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে সাইকেল নিয়ে একসঙ্গে হিমালয়ের অন্নপূর্ণা রেঞ্জের চারটি পয়েন্টে আরোহণ করেছেন তিনি।
শনিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই রেকর্ডের দাবি করেন তিনি৷
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তার অভিযান সম্পর্কে তিনি বলেন, এবছরের ১৭ মার্চ ২৫ দিনের এই অভিযান শুরু করেন৷ এরপর সাইকেলের
প্যাডেলে চেপে হিমালয়ের অন্নপূর্ণা রেঞ্জের তিলিকো লেক, থরংলা পাস, অন্নপূর্ণা সার্কিট ও অন্নপূর্ণা বেসক্যাম্প পৌঁছান। যা বিশ্বের দ্বিতীয় ও প্রথম বাংলাদেশী ব্যক্তি হিসেবে এই চারটি চূড়ান্ত গন্তব্য সাইকেলে সম্পন্ন করার অনন্য রেকর্ড এনে দিয়েছে তাকে।
নিজের এ অনন্য অর্জন মেয়ে মানহার নামে উৎসর্গ করেছেন মিলন। তিনি জানান, 'এটি শুধু আমার জন্য নয়, বাংলাদেশের জন্যও এক নতুন ইতিহাস।এই অসাধারণ অর্জন আমি আমার প্রিয় মেয়ে মানহার নামে উৎসর্গ করছি। সে হয়তো এখন বুঝবে না, কিন্তু বড় হয়ে জানবে। তখন হয়তো বাবার এই স্বপ্ন, সংগ্রাম ও অর্জন তার অনুপ্রেরণার উৎস হবে।
তিনি আরও জানান, এই অভিযানের প্রতিটি মুহূর্ত ছিল চ্যালেঞ্জিং। অনেক সংকট অতিক্রম করতে হয়েছে তাকে৷ তবে সকলের দোয়া, ভালোবাসা এবং সমর্থন তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।'
সাইক্লিং নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি জানান, 'বিশ্বের আলোচিত হাইওয়ে, গিরিপথ, মালভূমি অতিক্রম করার ইচ্ছে তার। পাশাপাশি ভ্রমণের অভিজ্ঞতা ও দুঃসাহসিক অভিযাত্রা অব্যাহত রাখতে চান। এসকল অভিজ্ঞতা নিয়ে বই লেখার ইচ্ছাও আছে তার।
এর আগে, ২০১৮ সালে খারদুংলা পাস অভিযান করে প্রথম রেকর্ড গড়েছিলেন মিলন। সেবার টেকনাফ থেকে লাদাখের ৭০ দিনের ট্রিপে মিলন সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ৩৮০ ফুট উচ্চতায় উঠেছেন শুধু মাত্র প্যাডেলে চেপে। আর এবার সেই কীর্তির প্রায় সাত বছর পর আবারো প্রিয় সেই বাহন নিয়ে আরো এই বিশ্বরেকর্ডে নিজের নাম লেখালেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments