মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা জামে মসজিদ ও মাদানীনগর মডেল জামে মসজিদ,কাউলীবেড়া ঈদগাহ ময়দান,পল্লীবেড়া মাদ্রাসা ময়দান, সাউতিকান্দা জামে মসজিদ,মুনসুরাবাদ ঈদগাহ মাঠ, মালীগ্রাম ঈদগাহ ময়দান সহ বিভিন্ন স্থানে ভাবগাম্ভীর্য পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামায শেষে দেশ ও জনগনের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। জামাতগুলোতে মুসল্লীদের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। ফরিদপুর - ৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা মসজিদে ঈদের নামায আদায় করেন। এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়াসহ নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন। এক বক্তব্যে সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন বলেন,দেশ ও দেশের জনগন ভাল থাকুক। তিনি তার নির্বাচনী এলাকার সকলকে ঈদের শুভেচ্ছা জানায়।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments