রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামে দু’টি ফুটফুটে শিশু সন্তানের মা মাহিনুর বেগম (৩০) ঘাতকব্যাধি স্কীন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ধদিন ধরে শয্যাশায়ী। অর্থাভাবে উন্নত চিকিৎসাসেবা না পেয়ে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পঁচে গিয়ে ভয়ার্ত রূপ নিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। সুচিকিৎসার অভাবে ক্রমশ তিনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। দু’চোখে তার বাঁচার করুন আকুতি। মাকে বাঁচাতে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া (১০) সমাজের সহৃদয় বিত্তবানদের প্রতি করুন আর্তি জানিয়ে বলেন,আমার মাকে আপনারা একটি বার নিজের “মা” ভেবে দয়া করে সাহায্য করুন। মাকে ছাড়া আমাদের দুই ভাই-বোনের জীবন অন্ধকার। সবার একটু সহানুভূতিতে আমার মা ফিরে পাবেন নতুন জীবন। আর আমরা ফিরে পাবো আমাদের প্রাণপ্রিয় মমতাময়ী মাকে। অসুস্থ মায়ের জন্য প্রথম শ্রেণীর শিক্ষার্থী হাসানের (৭) দু’চোখে কান্নার সাঁতার। প্রিয়তমা স্ত্রীকে সুস্থ করে তুলতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বরিশাল শেবাচিম হাসপাতাল ও ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে গত দু’বছর ধরে চিকিৎসা করিয়ে হতদরিদ্র ভ্যানচালক মনির হোসেন বেপারী এখন নিঃস্ব ও রিক্ত। স্ত্রীর ভাবনায় দু’চোখে তার অমানিশার ঘোর অন্ধকার। স্ত্রীর উন্নত চিকিৎসা চালিয়ে যেতে তিনিও সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। তার (মনির হোসেন বেপারী) বিকাশ নম্বর
ছবি
বানারীপাড়ায় শরীরে পঁচন ধরা মাকে
বাঁচাতে শিশু সন্তানদের করুন আকুতি !
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামে দু’টি ফুটফুটে শিশু সন্তানের মা মাহিনুর বেগম (৩০) ঘাতকব্যাধি স্কীন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ধদিন ধরে শয্যাশায়ী। অর্থাভাবে উন্নত চিকিৎসাসেবা না পেয়ে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পঁচে গিয়ে ভয়ার্ত রূপ নিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। সুচিকিৎসার অভাবে ক্রমশ তিনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। দু’চোখে তার বাঁচার করুন আকুতি। মাকে বাঁচাতে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া (১০) সমাজের সহৃদয় বিত্তবানদের প্রতি করুন আর্তি জানিয়ে বলেন,আমার মাকে আপনারা একটি বার নিজের “মা” ভেবে দয়া করে সাহায্য করুন। মাকে ছাড়া আমাদের দুই ভাই-বোনের জীবন অন্ধকার। সবার একটু সহানুভূতিতে আমার মা ফিরে পাবেন নতুন জীবন। আর আমরা ফিরে পাবো আমাদের প্রাণপ্রিয় মমতাময়ী মাকে। অসুস্থ মায়ের জন্য প্রথম শ্রেণীর শিক্ষার্থী হাসানের (৭) দু’চোখে কান্নার সাঁতার। প্রিয়তমা স্ত্রীকে সুস্থ করে তুলতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বরিশাল শেবাচিম হাসপাতাল ও ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে গত দু’বছর ধরে চিকিৎসা করিয়ে হতদরিদ্র ভ্যানচালক মনির হোসেন বেপারী এখন নিঃস্ব ও রিক্ত। স্ত্রীর ভাবনায় দু’চোখে তার অমানিশার ঘোর অন্ধকার। স্ত্রীর উন্নত চিকিৎসা চালিয়ে যেতে তিনিও সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। তার (মনির হোসেন বেপারী) বিকাশ নম্বর ০১৮৮৯৫৪২২২৩ ।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments