নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে জেলার আটোয়ারী উপজেলায় আটোয়ারী হাসপাতালে পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে উদ্বোধন করা হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ কমৃসূচি শুভ উদ্বোধন করেন। পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান। বক্তব্যে প্রধান অতিথি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য পুষ্টি নিশ্চিত করা অত্যান্ত জরুরী। শিশু কিশোর-কিশোরী এবং গর্ভবতী মায়েদেও পুষ্টি চাহিদা পুরণে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, পুষ্টি বৈষম্য দুর করতে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। যার সফল বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিন শুক্রবার ধমর্ীয় প্রতিষ্ঠান সমুহে পুস্টি বার্তা প্রচার এবং পুষ্টিকর খাবার বিতরণ, তৃতীয় দিন শনিবার পুষ্টি খাতে বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জ সমুহ এবং শিশু পুষ্টির উপর আলোচনা সভা, চতুর্থ দিন রবিবার মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বিষয়ক ও কৈশোরকালীন পুষ্টি বিষয়ক রচনা ও কুইজ প্রতিযোগিতা, পঞ্চম দিন সোমবার মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার বিষয়ক অবহিতকরণ সভা, ষষ্ঠ দিন মঙ্গলবার প্রবীন পুষ্টি ও দুর্যোগকালীন পুষ্টি বিষয়ক সভা, সপ্তম দিন বুধবার সমাপনী ও পুরস্কার বিতরণ। সভায় স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুধিজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
সব মন্তব্য
No Comments