দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে সজিবুল ইসলাম সজিব (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার একদিন পর তার মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের নীচে পদ্মা নদীতে ডুবে সে নিখোঁজ হয়। নিখোঁজ স্কুলছাত্র সজিব একই ইউনিয়নের ফিলিপনগর (পিএম) কলেজপাড়া গ্রামের রাখিবুল ইসলামের ছেলে এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে সজিব সহ তার কয়েকজন বন্ধু গোলাবাড়িয়া গ্রামের নীচ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নেমে তারা সকলে সাঁতার কাটতে থাকে। এক পর্যায়ে নদীর প্রবল ¯্রােতে সজিব পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে এলাকার লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে নদীতে সন্ধান চালিয়ে তাকে না পেয়ে খুলনা ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে খুলনা থেকে আসা ডুবুরি দল গতকাল রোববার ভোরে নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে পদ্মা নদীতে অভিযান শুরু করে। উদ্ধার অভিযানের একপর্যায়ে সকাল ৯টার দিকে সজিবের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, আমরা শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুলনা থেকে ডুবুরি দল এসে রোববার সকালে নদী থেকে ওই শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে।
স্কুলছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) তারেকুল হক বলেন, খুলনা থেকে আসা ডুবুরি দল সকালে সজিব নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments