বিজয় রায় রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ঢাকা থেকে ছেড়ে আসা রানীশংকৈলগামী ইসলাম পরিবহন নৈশ কোচের সঙ্গে মুরগির লিটারবাহী খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচের ড্রাইভার গুরুতর আহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। তবে কেউ নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।
আজ রবিবার সকাল ৮ টার দিকে নেকমরদ - রাণীশংকৈল মহাসড়কের ভোলাপাড়া টেকিয়া মহেষপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ ইসলাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৬৫১৫) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাচ্ছিল। অন্যদিকে রাণীশংকৈল থেকে মুরগির লিটারের খালি একটি ট্রাক নেকমরদ এর দিকে যাচ্ছিল । ভোলাপাড়া ভাটার রাস্তা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ইসলাম গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
তাতে ঘটনাস্থলেই কোচের ড্রাইভার গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে পাঠানো
হয়ে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments