ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনাকে একজন উপমন্ত্রী জানান, দেশটির দক্ষিণে অবস্থিত পবিত্র ভূমি হিসেবে পরিচিত কোম নগরে এ ঘটনাটি ঘটেছে। এনডি টিভি
গত নভেম্বরে শহরটির শত শত স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে জরুরি ভিত্তিতে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
রোববার উপ স্বাস্থ্যমন্ত্রী ইউনেস ইরনাকে জানান, পানাহি বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু লোক চাচ্ছিল শহরটির স্কুল গুলো বন্ধ হওয়ার পাশাপাশি বিশেষত ছাত্রীরা যেন স্কুলে না যেতে পারে সেটিকে লক্ষ্য করে এটি ঘটিয়েছেন।
তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ইরনা জানিয়েছে, চলতি মাসের ১৪ তারিখে শহরটির গভর্ণর কার্যালয়ের বাইরে ভুক্তভোগীরা এর ব্যাখা জানতে চেয়ে জড়ো হন।
পরদিন সরকারের এক মুখপাত্র আলি বাহাদরি জাহরোমি বলেন, গোয়েন্দা দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। এর আগে গত সপ্তাহে সরকারী কৌসুলি জাফর মোনতাজেরি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দেন।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments