স্টাফ রিপোর্টার: দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হবে। বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববাজারে পিওর গোল্ড ও সিলভারের দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২২ হাজার ১২৭ টাকা। এর আগে প্রতি গ্রামের দাম ধরা হয়েছিল ১৯,০৩০ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ২৫০ টাকা, যেখানে গ্রাম প্রতি দাম ১৮,১৭৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৮৯৩ টাকা, গ্রাম প্রতি যা ১৫,৬১০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৮ হাজার ৫৫৬ টাকা, গ্রাম প্রতি দাম ১২,৭৫৫ টাকা। উল্লেখিত সব দামের সাথেই ৫ শতাংশ ভ্যাট যুক্ত রয়েছে।
একইসাথে কমেছে রৌপ্যের দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, গ্রাম প্রতি ৩৯৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, গ্রাম প্রতি ৩৭৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৮২ টাকা, গ্রাম প্রতি ৩২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৬২ টাকা, গ্রাম প্রতি ২৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন ও মানভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে। তবে স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। ভ্যাট, মজুরী ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয় মূল্য কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments