ডেস্ক রিপোর্ট: মিশরে সাড়ে চার হাজার বছর আগের একটি পিরামিডের মধ্যে গোপন করিডোরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা, যার দৈর্ঘ্য নয় মিটার বা ৩০ ফুট। ‘গ্রেট পিরামিড অব গিজা’র প্রধান প্রবেশ পথের কাছেই করিডোরটির সন্ধান মেলে। বৃহস্পতিবার (২ মার্চ) মিশরীয় পুরাকীর্তি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্তর্ভুক্ত এই মিরামিডে ২০১৫ সাল থেকে স্ক্যানিং প্রজেক্ট চলছে। ইনফ্রারেড থার্মোগ্রাফি, থ্রিডি সিমুলেশন ও এন্ডোস্কোপি ব্যবহার করে হাজার হাজার বছর আগের এসব কাঠামোগুলোর মধ্যে কি রয়েছে তা বের করার চেষ্টা চলছে। এমন পক্ষেপেই বেরিয়ে এল গোপন করিডোরের খবর।
গ্রেট পিরামিডটি ২৫৬০ খ্রিস্টপূর্বাব্দে ফারাও খুফু বা চেওপসের রাজত্বকালে একটি স্মারক সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। এটির দৈর্ঘ্য ১৪৬ মিটার বা ৪৭৯ ফুট। ১৮৮৯ সালে প্যারিসে আইফেল টাওয়ার নির্মাণের আগে এই পিরামিডটি ছিল মানুষের তৈরি সর্বোচ্চ স্থাপনা।
মিশরের সুপ্রিম কাউন্সিল অব পুরাকীর্তির প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন, অসমাপ্ত করিডোরটি সম্ভাবত মূল প্রবেশদ্বারের চারপাশে বা এখনো অনাবিষ্কৃত চেম্বার অথবা স্থানটির চারপাশে পিরামিডের ওজন পুনরায় বিতরণ করার জন্য তৈরি করা হয়েছিল।
তিনি বলেন, আমার আমাদের স্ক্যানিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর নিচে বা করিডোরের শেষে কী আছে, তা দেখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments